শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

জনগণ চাইলে আবারাে ক্ষমতায় আসবো: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগন যদি চায় আবার ক্ষমতায় এসে তাদের সেবা করবো। আর যদি জনগণ ভোট না দিলেও কোনো কষ্ট নাই।

কারণ দেশে যে উন্নয়ন ঘটেছে সে ধারা অব্যাহত থাকবে আগামীতেও। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুর দেখিয়ে যাওয়া পথে দেশ এবং মানুষের সেবা করে যাবো। সুকুমার রায়ের 'এ পৃথিবীকে শিশুদের বাসযোগ্য করে যাবো' কবিতার পক্তি দিয়ে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ১০১ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীকে সংবর্ধনা দেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে এবং তার সরকারের লক্ষ্য হলো উন্নয়নের এই ধারা চলমান রাখা। ইনশাল্লাহ, আমরা তা করতে সক্ষম হব।

আওয়ামী লীগ ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে দিন বদলের যে সনদ ঘোষণা করেছিল সে সম্পর্কে তিনি বলেন, ‘আমরা কতটুকু বদল আনতে পেরেছি তা এখন আপনারা বিবেচনা করবেন। কিন্তু আমার দাবি হলো যে আমরা অবশ্যই দিন বদল করতে পেরেছি।’

প্রধানমন্ত্রী বলেন, এখন বিশ্বের অনেক দেশ উন্নয়নের জন্য বাংলাদেশকে অনুসরণ করতে চায়। সারাবিশ্ব উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে।

শেখ হাসিনা আরও বলেন, তার সরকার গত ১০ বছরে দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে কমিয়ে ২১ শতাংশে নামিয়ে এনেছে। সরকারের লক্ষ্য হলো এই হার আরও পাঁচ শতাংশ কমিয়ে আনা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ