শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত ২ মাদক ব্যবসায়ী, ১ লাখ ইয়াবা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। নিহতরা মাদক ব্যবসায়ী বলে দাবি করেছেন র‌্যাবের সদস্যরা।

সোমবার ভোরে একটি ট্রাকের ড্রাইভার ও হেল্পারের সঙ্গে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধের এ ঘটনায় নিহত দুজন হলেন, ময়মনসিংহের কোতোয়ালি এলাকার মো. আব্দুল হাকিমের ছেলে আশিক জাহাঙ্গীর কুদরত (৩২) ও টোলাবড় মসজিদ নারায়ণগঞ্জ এলাকার আব্দুল বারেকের ছেলে মো. আরিফ হোসেন (৩০)।

ঘটনাস্থল থেকে র‌্যাব এক লাখ পিস ইয়াবা, দুটি পিস্তল, আট রাউন্ড গুলি উদ্ধার করেছে।

র‌্যাব টেকনাফ অফিসের লেফটেন্যান্ট মির্জা সাহেদ জানান, ভোরে কেরুনতলী এলাকায় র‌্যাবের চেকপোস্টের সামনে কক্সবাজারমুখী একটি ট্রাককে সিগনাল দিলে সেটি না থামিয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ওই ট্রাকটির নিচ থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ