শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’

ডাকাতগুলো ফ্রিজে রাখা খাবার দেখে লোভ সামলাতে পারেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ঘরের স্বর্ণালঙ্কার, টাকা-পয়সা, মোবাইল, দামি জিনিসপত্র হাতিয়ে নেয়ার পরও ফ্রিজে রাখা ফল-ফ্রুট ও সুস্বাদু খাবার দেখে লোভ সামলাতে পারেনি ডাকাতগুলো। কাড়াকাড়ি করে খাবারগুলোও ব্যাগে পুরে নেয়।

বৃহস্পতিবার রাত ১ টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নে ঘটেছে অদ্ভুত এ ঘটনাটি।

ভুক্তভোগীরা জানান, আইনের লোক বলে ঘরে ঢুকে ঘরের লোকদের বেঁধে জিম্মি করে সবকিছু লুট করেছে ২০-২৫ জনের ডাকাতদলটি। এলাকাবাসী ও প্রতিবেশিরা বাধা দিতে এলে তাদেরও মারধর করে।

ওই ইউনিয়নের নাওতলা মধ্য পাড়া বড় বাড়ির মৃত আলমগীর হোসেন এর স্ত্রী হাজেরা আক্তারের ঘর থেকে  নগদ ২২হাজার ২০০ টাকা, ৩টি মোবাইল সেট, ৫ ভরি স্বর্ণালঙ্কার সহ আসবাবপত্র লুটে নেয়।

সৌদি প্রবাসী মহসিন কবির এর স্ত্রী হাসিনা কবির এর ঘর থেকে প্রায় ১৫ হাজার টাকার মালামাল এবং মৃত রশিদ বেপারীর স্ত্রী হাজেরা খাতুনের ঘর থেকে নগদ ১০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে নেয় ডাকাতদল।

এ ব্যাপারে চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দলের প্রতি খালেদা জিয়ার নির্বাচনী নির্দেশনা

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ