রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে শিশু নিহত; পুড়লো গরু-ছাগলসহ চারটি ঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়া্র  ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ইমরান (৬) নামের এক শিশু নিহত হয়েছে। পুড়ে গেছে দুটি গরু, তিনটি ছাগলসহ চারটি ঘর।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইমরান ওই গ্রামের মালাম শেখের ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. আব্দুল হামিদ জানান, রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে কৃষক মালাম শেখের বাড়িতে আগুন লাগে। আগুন লেগেছে এটা পের পেয়ে সবাই বের হয়ে গেলেও বের হয়নি শিশু ইমরান, সম্ভবত ভয় পেয়ে ঘরের ভেতর লুকিয়ে পড়েছিল সে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। রাত সোয়া ১২টার দিকে দগ্ধ ও মৃত শিশু ইমরানকে উদ্ধার করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ