শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মেহেরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: সোমবার রাত আড়াইটার দিকে মেহেরপুরে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এনামুল হক (৪২)  নামে এক ব্যক্তি নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি পুলিশ।

ঘটনাটি মেহেরপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর বটতলা মোড়ের। পুলিশের দাবি, নিহত এনামুল হক শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানাসহ তিন থানায় হত্যাসহ ৮টি মামলা রয়েছে।

জানা যায়, নিহত এনামুল হক এনা সদর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত তোয়াজ আলীর ছেলে।

ডিবি পুলিশের ওসি ওবাইদুর রহমান জানান, রাত আড়াইটার দিকে গোপন খবর আসে সদর উপজেলার নিশ্চিন্তপুর বটতলা মোড়ে একদল মাদক ব্যবসায়ী অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করতে থাকে। আত্মরক্ষার্থে  ডিবি পুলিশও গুলি ছোড়ে।

দুপক্ষের মধ্যে প্রায় ১০ মিনিট গোলাগুলি চলে। পরে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী এনামুল হক এনাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের ইমারজেন্সিতে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত এনামুলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়। তার বিরুদ্ধে মেহেরপুরের তিন থানায় হত্যাসহ ৮টি মামলা রয়েছে।

বন্দুকযুদ্ধে ডিবি পুলিশের তিন সদস্য আহত হন। আহতরা হলেন- এএসআই ইব্রাহিম, কনস্টেবল সোহাগ মিয়া ও মাসুদ হাসান। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান ওসি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ