বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

রানওয়ে নির্মাণ হচ্ছে কক্সবাজার সমুদ্রে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পর্যটনখাত সমৃদ্ধ করার লক্ষ্যে আন্তর্জাতিক যোগাযোগে পুরোপুরি প্রস্তুত কক্সবাজার বিমানবন্দর।

রানওয়ে চওড়া করা হয়েছে দেড়শ থেকে দুইশ ফুট। জাপানি প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রে তৈরি হচ্ছে রানওয়ে। বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের ৯০ শতাংশেরও বেশি কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

কিছুদিনের মধ্যেই পূর্ণ হতে যাচ্ছে দেশবাসীর স্বপ্নের এ আন্তর্জাতিক বিমানবন্দর। কক্সবাজার বিমানবন্দরের প্রকল্প পরিচালক প্রকৌশলী আমিনুল হাসিব জানান, কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ প্রকল্পটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে ইতিপূর্বে ৯ হাজার ফুট দীর্ঘ রানওয়ে উন্মুক্ত হয়েছে।

ধারণা করা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পর কক্সবাজার বিমানবন্দরটি দ্বিতীয় এয়ার ফিল্ড ও বেজ স্টেশন হিসেবে বিবেচিত হবে।

তিনি আরও বলেন, পর্যটকদের আকৃষ্ট করতে এবং বিমানবন্দরের সৌন্দর্য বাড়াতে সমুদ্রের পানিতেই তৈরি করা হবে রানওয়ের বর্ধিত অংশ। কিছুদিনের মধ্যেই জাপানি প্রযুক্তি ব্যবহার করে এ কাজ শুরু করা হবে।

একদিন এগিয়ে আলেমদের শুকরিয়া মাহফিল ৪ নভেম্বর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ