সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮


চট্টগ্রামের হাটহাজারীতে পুড়ে ছাই হল এগারোটি ঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের পূর্ব জোবরা গ্রামে আগুন লেগে পুড়ে গেছে এগারো ঘর। ইসমাইল হাজীর বাড়িতে শুক্রবার সন্ধ্যা ছয়টা নাগাত এ ঘটনা ঘটে।

জানা যায়,  সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১১টি ঘর পুড়ে গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন। তিনি ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান। তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

আরো পড়ুন- ময়মনসিংহের মানুষের জন্য ১৯৫ প্রকল্প উপহার: প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ