রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

একাধিক মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রকাশ্য দিবালোকে মোতালেব নামে একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ সোমবার সকালে এই ঘটনা ঘটে গাজীপুর সিটি করপোরেশনের ছোট দেওড়া এলাকায়। এসময় মোতালেবকে বাঁচাতে গিয়ে তার বাবা মোফাজ্জল আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে পাশের পুকুর পাড়ে আসলে আগে থেকে জড়ো হওয়া সাত-আট জন সন্ত্রাসী মোতালেবের গতিরোধ করে।

এ সময় হঠাৎ তারা ধারালো অস্ত্র দিয়ে মোতালেবকে এলোপাথারি আঘাত করে। মোতালেবের চিৎকার শুনে তার বাবা মোফাজ্জল এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে আহত করে। ঘটনাস্থলেই মোতালেব নিহত হন।

আহত মোফাজ্জলকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহতের মা মমতাজের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় জহির, ফিরোজসহ চার-পাঁচ জন তার ছেলে মোতালেব ও তার স্বামী মোফাজ্জলকে কোপায়।

তাদের হামলায় এ সময় ঘটনাস্থলে মোতালেব মারা যায়। ঘটনাস্থলে গেলে জহির তাকেও দা নিয়ে মারতে আসে বলে অভিযোগ তার। তিনি নির্মম এ হত্যার বিচার দাবি করেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, মোতালেবের অত্যাচারের এলাকাবাসী অতিষ্ঠ। সোমবার সকালে সে প্রতিবেশী জহিরের বাড়িতে হামলা করে এবং ভাঙচুর চালায়। এতে ক্ষিপ্ত হয়ে জহির ও তার লোকজন মোতালেবের ওপর হামলা করে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার রুহুল আমিন সরকার বলেন, ‘মোতালেব একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গত শনিবার সদর থানায় তার বিরুদ্ধে যে ডাকাতি মামলা হয়েছে সেখানে সে প্রধান আসামি।’

আরো পড়ুন-
৭ বছরে নেপালে ১৫টি প্লেন বিধ্বস্ত
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ