রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

২১ দিনে বরিশালে ৯০২ জেলের কারাদণ্ড, জরিমানা আদায় ১৬ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ শিকারের দায়ে বরিশালের ৬ জেলায় ৯০২ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে।

পাশাপাশি তাদের কাছ থেকে ১৬ লাখ ৭৭ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার (২৮ অক্টোবর) বিষয়টি জানিয়েছেন বিভাগীয় মৎস কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হক।

তিনি জানান, প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণের লক্ষ্যে গত ৭ অক্টোবর থেকে ২২ দিনের জন্য সমুদ্র ও নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ২১ দিনে বরিশালের ৬ জেলায় ৯০২ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া কারাদণ্ড ও জরিমানার পাশাপাশি ৭ হাজার ৫৩ কেজি ইলিশ ও প্রায় ২৮ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, গত ৭ অক্টোবর থেকে ২৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বিভাগের ৬ জেলার মৎস অধিদফতরের নেতৃত্বে মোট ১ হাজার ৭৬৮টি অভিযান ও ৯১৭টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যার অনুকূলে ৮৬৮টি মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন-
‘সব ইহুদিকে মরতে হবে’ বলেই গুলি, নিহত ১০
বিশ্বসেরা প্রভাবশালী মুসলিমের তালিকায় মাহমুদ মাদানী
বিমান বানালেন চীনের এক রসুন চাষী

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ