রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় চার যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: মাদারীপুরের কালকিনি উপজেলায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্তের মামলায় চার যুবককে আটক করে পুলিশ। শনিবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- বাবু সরদার (২৮), মানিক শেখ (২৫), সুজন খান (২০) ও দিদার সরদার (২৫)। তাদের বাড়ি উপজেলার দক্ষিণ ডাসার গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, শেখ হাসিনা উইমেন্স কলেজের এক ছাত্রীকে নিয়মিত উত্ত্যক্ত করলে ভুক্তভোগী কলেজছাত্রী উপজেলার ডাসার থানায় পাঁচজনকে আসামি করে একটি ইভটিজিং মামলা দায়ের করেন।

এ মামলায় ডাসার থানার এসআই সফিউল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে  ওই ৪ যুবককে গ্রেফতার করেন। শনিবার (২৭ আক্টোবর) তাদের মাদারীপুর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

আরো পড়ুন- ৩৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন আওয়ামী লীগের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ