শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

সিলেটে বিএনপি নেতারা অবরুদ্ধ, ৬ নেতাকর্মী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের নগরীর যতপুরের বাসা ঘিরে রেখেছে পুলিশ। গতকাল রাত ৮টায় বাসার বাইরে পুলিশ অবস্থান নেয়। তার বাসার সামনে থেকে ছয় নেতাকর্মীকে এবং উপশহর থেকে আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

তবে নগরীর বিভিন্ন স্থান থেকে ২০-২৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। আটকদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী রয়েছেন।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, আটকের পর যাচাই-বাছাই শেষে ছয় নেতাকর্মীকে রেখে বাকিদের ছেড়ে দিয়েছে পুলিশ। ছাড়া পেয়েছেন মহানগর বিএনপির সহসভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীও।

সিলেট কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার সাদেক কাওসার দস্তগীর জানান, নগরীর সোবহানীঘাট থেকে ডা. শাহরিয়ার ও কয়েস লোদীসহ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে এসেছেন তারা। যাচাই বাছাই করে কয়েস লোদীসহ কয়েকজনকে ছেড়ে দেয়া হয়েছে। তবে ডা: শাহরিয়ারসহ বাকিরা এখনো থানায় আছেন।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, আবুল কাহের শামীমের বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতাদের সাথে আমরা আছি। পুলিশ বাসা ঘিরে রেখে আমাদের অবরুদ্ধ করে রেখেছে।

সিলেটে মাজার জিয়ারত করলেন ঐক্যফ্রন্টের নেতারা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ