বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

মুরাদনগরে মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের গণসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুরাদনগগর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন কুমিল্লা-৩ (মুরাদনগর-বাঙ্গরা বাজার) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাবেক ছাত্রনেতা মাওলানা আহমদ অবদুল কাইয়ূম।

কুমিল্লা ৩ আসনের ২২টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ধারাবাহিক গণসংযোগ করছেন।

মঙ্গলবার মুরাদনগরের পাহাড়পুর পূর্ব ও পশ্চিম সাংগঠনিক ইউনিয়ন এবং ছালিয়াকান্দি ইউনিয়নে নির্বাচনী প্রচার চালান। পাঁচপুকুরিয়া বাজারে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভাশেষে গণসংযোগ করেন তিনি। বিকেলে পাহাড়পুরের পান্তিবাজারে এক নির্বাচনী সভায় মিলিত হন তিনি। সভাশেষে পান্তিবাজারের প্রতিটি দোকানে তিনি গণসংযোগ করেন।

এ সময় মানুষ ব্যাপক সাড়া দেন এবং হাতপাখায় ভোট দেয়ার ওয়াদা করেন। জনসংযোগে তার সফরসঙ্গী ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কুমিল্লা-২ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কুমিল্লা-১ (দাউদকান্দি) আসনের প্রার্থী মাওলানা বশির আহমদ, বরেণ্য আলেম মুফতী মফিজুল ইসলাম, মুরাদনগর উপজেলা সভাপতি মাষ্টার মফিজুল ইসলাম, যুবনেতা সাইদুল হক ও সাইফুল ইসলাম, মুফতী শামসুল হক, হাজী হারুনুর রশিদ, হাফেজ বেলাল হোসাইন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, দুঃশাসন, দুর্নীতি, মাদকমুক্ত ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে হাতপাখার বিকল্প নাই।

তারা বলেন, লুটেরাদের হাত থেকে দেশকে রক্ষা করতে এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এজন্য হাতপাখার পক্ষে ব্যাপক ব্যালট বিপ্লব ঘটাতে হবে।

সিলেট মহাসমাবেশ থেকে আওয়ামী লীগকে একঘরে করার ঘোষণা ঐক্যফ্রন্টের

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ