শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

খাশোগির ঘাতকরা যত উচ্চ পর্যায়েরই হোক শাস্তি পেতেই হবে, এরদোয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকে ‘নির্মম হত্যাকাণ্ড’ আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি এ হত্যাকাণ্ডে দায়ীদের উপযুক্ত সাজা দাবি করেছেন।

তিনি বলেন, খাশোগির ঘাতকরা যত উচ্চ পর্যায়েরই হোক তাদের সবাকেই শাস্তি পেতে হবে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের প্রতিও তিনি তীর্যক অঙ্গুলি নির্দেশ করে সন্দেহ পোষণ করেছেন।

ক্রাউন প্রিন্সের নাম না নিলেও এরদোয়ান বলেন, খাশোগিকে হত্যার নির্দেশ যিনি দিয়েছেন তাকেও জবাবদিহি করতে হবে। মার্কিন কয়েকজন আইনপ্রণেতার ধারনা ক্রাউন প্রিন্সই খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন।

এরদোয়ান বলেন, সৌদি আরব প্রশাসন খাশোগি হত্যার ঘটনা স্বীকার করে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এখন আমরা আশা করব এ ঘটনায় উপর মহল থেকে নিচ পর্যন্ত দায়ী সবার মুখোশ তারা খুলে দেবে এবং তাদেরকে সমুচিত সাজা দেবে।

গত ২ অক্টোবর খাশুগজি তুরস্কে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ঢুকে নিখোঁজ হওয়ার পর থেকেই তুরস্ক সৌদি চররা তাকে খুন করেছে বলে দাবি করে এসেছে। তবে সৌদি আরব প্রথমে তা অস্বীকার করে এবং ঘটনার ১৭ দিন পর খাশোগি খুন হওয়ার কথা স্বীকার করে।

কিন্তু খুনের ঘটনা নিয়ে দেশটি একাধিকবার বিবৃতি পাল্টেছে। মরদেহ কোথায় আছে তাও জানা নেই বলে জানিয়েছে সৌদি আরব।

‘খাশোগিকে কনস্যুলেট ভবনেই টুকরো টুকরো করা হয়’
খাশোগি হত্যার ‘রহস্য’ উন্মোচন করতে যাচ্ছেন এরদোগান

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ