শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

পূজা দেখতে ভিড় করা মানুষের উপর দিয়ে গেল ট্রেন: নিহত ৬০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। পাঞ্জাব প্রদেশের অমৃতসরে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা কর্মকর্তাদের।

জানা যায়, শুক্রবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাবণ বধ অনুষ্ঠান দেখতে ভিড় জমান অনেক মানুষ। এসময় একটি ট্রেন ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষের ওপর দিয়ে চলে যায়।

ট্রেনটি জালান্দর থেকে অমৃতসরে আসছিল। অমৃতসরের জোড়া ফটকের কাছেই রাবণের কুশপুত্তলিকায় আগুন দেওয়া হচ্ছিল। এসময় আতশবাজির শব্দে ভিড়ে দাঁড়িয়ে থাকা লোকেরা ট্রেনের হুইসেল শুনতে পাননি। ট্রেনটিও না থেমে দাঁড়িয়ে থাকা মানুষের উপর দিয়ে চলে যায়। এতে শিশুসহ অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এ দুর্ঘটনায় ভারতীয় রেলওয়ে ও স্থানীয় কর্তৃপক্ষকে নিহতের পরিবার ও আহতদের সাহায্যের জন্য পদক্ষেপ দিতে বলেছেন।

এ বিষয়ে এক টুইটার বার্তায় শোকপ্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আমি  গভীর সমবেদনা জানাচ্ছি, যারা এতে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীসহ অনেকে শোকপ্রকাশ করেছেন। তারা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনা করেছেন। পাশাপাশি সবাইকে সহযোগিতার জন্য এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন।

ভারতে হিন্দু মন্দিরে নারীর প্রবেশ নিয়ে তুমুল সংঘাত

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ