বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী

৬ কোম্পানির ২৩ প্রকারের ওষুধ ‘ঝুঁকিপূর্ণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীন থেকে আমদানিকৃত কাঁচামালে ‘ভালসারটান’ উৎপাদিত ২৩ প্রকারের ওষুধ ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে ছয় ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতি সেগুলো প্রত্যাহার করার জন্য নির্দেশনা জারি করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

কোম্পানিগুলো হলো- মেসার্স ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মেসার্স পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মেসার্স দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, মেসার্স ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড, মেসার্স রেনাটা ইন্টারন্যাশনাল লিমিটেড ও মেসার্স হেলথকেয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড।

১৪ অক্টোবর ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তাদের আগামী সাত দিনের মধ্যে ঝুঁকিপূর্ণ ওষুধগুলো কোনো ফার্মেসিতে পাওয়া গেলে তা সিলগালা করে পরিমাণ উল্লেখসহ সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান/নিকটস্থ ডিস্ট্রিবিউশন চ্যানেল/প্রতিনিধিকে ফার্মেসি থেকে তা সংগ্রহের নির্দেশ প্রদানের জন্য বলা হয়েছে।

যে ওষুধগুলো প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে-

ইনসেপটা কোম্পানির উৎপাদিত আমলোসারটিন (৫/৮০ ট্যাবলেট) নামক ওষুধটির বিভিন্ন ব্যাচের ১৮০৬২ থেকে ১৮০৭৫ ওষুধ প্রত্যাহারের নির্দেশনা দেয়া হয়েছে।

দি একমি কোম্পানি উৎপাদিত সব ব্যাচের ভালটিন ৮০ এমজি ট্যাবলেট, ভালটিন ১৬০ এমজি ট্যাবলেট, কো-ভালটিন ৫/৮০ এমজি ট্যাবলেট, কো-ভালটিন ৫/১৬০ এমজি ট্যাবলেট।

পপুলারের বিভিন্ন ব্যাচে উৎপাদিত এমলোভাস ভিএস ৫/৮০ ট্যাবলেট, এমলোভাস ভিএস ৫/১৬০ ট্যাবলেট, এমলোভাস ভিএস ১০/১৬০ ট্যাবলেট, ভালভাস এইচসিটি ১০/১৬০/২৫ ট্যাবলেট।

ড্রাগ ইন্টারন্যাশনালের বিভিন্ন ব্যাচে উৎপাদিত এভি-৫ ট্যাবলেট, এভি-১০ ট্যাবলেট, এভি-৫/৮০ ট্যাবলেট, কার্ডিভাল ৮০ ট্যাবলেট।

রেনেটা কোম্পানির ভালডিপিন এফসি ৮০ এমজি ও ১৬০ এমজি ট্যাবলেট, ভালজিডি এফসি (১৬০ গ্রাম+১২ দশমিক ৫ মিলিগ্রাম ট্যাবলেট), ভালজিডি এফ সি (৮০ গ্রাম+ ১২ দশমিক ৫ মিলিগ্রাম ট্যাবলেট)।

এ ছাড়া হেলথ কেয়ারের ডিসিস ৮০ মিলিগ্রাম (এফসি) ট্যাবলেট, ডিসিস ১৬০ মিলিগ্রাম (এফসি) ট্যাবলেট ও ডিসিস প্লাস ৮০/১২ দশমিক ৫ মিলিগ্রাম (এফসি) ট্যাবলেট প্রত্যাহারের নির্দেশনা দেয়া হয়েছে।

সরকারি নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপমুক্ত কওমি স্বীকৃতি বিরল ঘটনা: মুফতি ওয়াক্কাস

আরএম/