শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

৩ দিনের সফরে ঢাকায় বিশ্ববিখ্যাত কারি আহমাদ নাঈনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইত্তেহাদুল কুররা আল-আলামিয়ার প্রেসিডেন্ট, আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ইকরা’র সেক্রেটারি, মিসরের ড. আহমাদ নাঈনা ৩দিনের সফরে শনিবার ঢাকায় এসেছেন।

রোববার দুপুরে মা'হাদুল ক্বিরাত বাংলাদেশ (বাংলাদেশ ক্বিরাত ইন্স্টিটিউট) পরিদর্শনে আসেন। এ উপলেক্ষ মা'হাদুল ক্বিরাত বাংলাদেশ বিশেষ সংবর্ধনা এবং কিরাত অনুষ্ঠানের আয়োজন করে।

এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক, বাংলাদেশের প্রধান ক্বারী, শাইখ আহমাদ বিন ইউছুফ আল আজহারী ও আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্করা) এর সদস্যবৃন্দ এবং মা'হাদুল ক্বিরাত বাংলাদেশ এর শিক্ষার্থী।

অনুষ্ঠানে ড. নাঈনা আর্ট অব রিসাইটেশন এর ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। দেশের কল্যাণে দোয়ার মাধ্যমে এ অনুষ্ঠান সমাপ্ত হয়।

রোববার রাতে ড. আহমাদ নাঈনা বসুন্ধরা কনভেশন সেন্টারে আয়োজিত আন্তর্জাতিক সুফী সম্মেলনে কুরআন তিলাওয়াত করেন।

তিনি আজ রাতে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক সুফি সম্মেলনের তিলাওয়াত করবেন বলেও জানা গেছে।

১৬ অক্টেবার মঙ্গলবার তিনি মিসরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। চলতি বছরের ফেব্রুয়ারিতেও তিনি একাধিক কুরআনের অনুষ্ঠানে তেলাওয়াতের জন্য ঢাকায় এসেছিলেন।

ব্যঙ্গকারী ৪ শিক্ষার্থীকে এরদোগানের চায়ের দাওয়াত

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ