বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো

বন্দুকযুদ্ধে কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি শরিফ ওরফে ফরহাদ (৩৩) মারা গেছেন।

রোববার (১৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী মধ্য পাড়ায় এ ঘটনা ঘটে। এতে দুইজন র‌্যাব সদস্যও আহত হয় বলে জানা গেছে।

নিহত ফরহাদ টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের মৃত চান মিয়ার ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১২ সিপিসি ৩-এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব জানতে পারে রোববার গভীর রাতে দাইন্যা চৌধুরী মধ্যপাড়া এলাকায় বেশ কয়েকজন চরমপন্থী নেতা নাশকাতামূলক কাজের জন্য পরিকল্পনা করছিল। খবর পেয়ে র‌্যাবের একটি টিম সেখানে পৌঁছালে চরমপন্থীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে।

এ সময় র‌্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে চরমপন্থীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পূর্ব বাংলা কমিউনিস্ট (লাল পতাকা) পার্টির টাঙ্গাইল জেলার সভাপতি ফরহাদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‘মোদিকে নভেম্বরেই খুন করার হুমকি’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ