শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

পরিস্থিতি শান্ত করতে এরদোগানকে বাদশা সালমানের ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের বাদশাহ শাহ সালমান ইবনে আবদুল আজিজ আল-সৌদ  সাংবাদিক জামাল খাশোগি হত্যা ইস্যুতে রোববার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সঙ্গে কথা বলেছেন।

এসময় জামাল খাশোগি হত্যাকাণ্ড সমাধানে সৌদি-তুরস্ক যৌথভাবে তদন্ত করার উদ্যোগকে এরদোগান স্বাগত জানানোয় বাদশাহ সালমান তাকে  ধন্যবাদ জানায়। খবর আল আরাবিয়া-এর।

তুরস্ক মুসলিম বিশ্বের নেতৃত্বের পথে

দীর্ঘ ফোনালাপে বাদশাহ আবদুল আজিজ তুর্কি প্রেসিডেন্টের প্রতি সৌদি আরব ও তুরস্কের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানান।

অন্যদিকে, তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বাদশাহ সালমানকে আশ্বস্ত করেন, উভয় দেশ এবং তাদের জনগণের মধ্যে ঐতিহাসিকভাবে ভ্রাতৃত্ব ও ঘনিষ্ঠতাপূর্ণ সম্পর্ক রয়েছে। এরদোগান বলেন, তিনি এ সম্পর্ক আরো শক্তিশালী করতে চান।

প্রসঙ্গত, খাশোগি নিখোঁজের বিষয়ে তুরস্কের তরফ থেকে জানানো হয়েছে, রিয়াদের উদ্যোগে দেশ দু’টি এই বিষয়ে যৌথভাবে তদন্ত করবে। পরে হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে রিয়াদ থেকে একটি প্রতিনিধিদল তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছে।

উল্লেখ্য, জামাল খাশোগি এক সময় সৌদি সরকারের উপদেষ্টা থাকলেও এক পর্যায়ে সরকারের নানা কাজের সমালোচনা করা শুরু করেন এবং ২০১৭ সাল থেকে তিনি আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে চলে যান। সেখানে তিনি ওয়াশিংটন পোস্টের কলামিস্ট হিসেবে কাজ করতেন।

গত সপ্তাহে তিনি বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিতে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেটে যান কিন্তু ভবনে প্রবেশের পর তিনি আর বের হন নি।

সৌদি সরকার দাবি করছে, ভবন থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছেন খাশোগি। কিন্তু তুর্কি সরকার বলছে, তাদের হাতে প্রমাণ রয়েছে যে, সৌদি আরব খাশোগিকে হত্যা করেছে। এ ঘটনায় সৌদি সরকার আন্তর্জাতিক অঙ্গনে চাপের মুখে পড়েছে।

সূত্র: আল আরাবিয়া।

খাশোগি হত্যাকাণ্ড: ট্রাম্পকে পাল্টা হুমকি সৌদি আরবের

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ