শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইসলাম ছাড়া লাইফ ইমপসিবল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী মুহাম্মদ তানজিল: যারা ইসলামের পথে চলেনি তারা আসলে বুঝবে না যে ইসলামের পথে চলার মজাই আলাদা। যেহুেতু ইসলামই সঠিক দ্বীন (ধর্ম)। তাই ইসলামের উপর চললে মনে প্রশান্তি আসে। নিজ জীবন ইসলামী বিধান অনুযায়ী পরিচালনা করলে জীবন হয় সুখের ও সাচ্ছন্দ্যময়। তারাই ইসলামের প্রকৃত শান্তি উপলব্ধি করতে পারবে যারা ইসলাম অনুযায়ী নিজ জীবন পরিচালিত করবে।

বন্ধু ছাড়া লাইফ ইমপসিবল নয় বরং ইসলাম ছাড়া লাইফ ইমপসিবল! কারণ ইসলামেই রয়েছে বিশ্ব মানবতার সমাধান। ইসলামেই রয়েছে উত্তম বন্ধু স্বয়ং--- আল্লাহ সুবহানাহু তায়ালা। যিনি তার বান্দাকে দয়া করেন ও ভালবাসেন।

এমন কোন বন্ধুর সন্ধান আপনার কাছে আছে কি? যে ইহকালে (দুনিয়ায়) বন্ধু কবরের জীবনে বন্ধু , পরকালে (মৃত্যুর পরের জীবনে) বন্ধু। আছে এমন কেউ? না , নেই !

কিন্তু ইসলামই সর্বোচ্চ উত্তম বন্ধুর পরিচয় দেয়-আর তিনি মহান আল্লাহ তায়ালা। তিনিই মুমিনদের প্রকৃত বন্ধু। তিনিই এমন এক স্বত্তা যিনি ইহকালে (দুনিয়ার জীবনে) বন্ধু , কবরের জীবনে বন্ধু, পরকালে (মৃত্যুর পরের জীবনে) বন্ধু। আপনার দুনিয়ার বন্ধু আপনাকে ছেড়ে যেতে পারে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে।

কিন্তু আল্লাহ সুবহানাহু তায়ালা উত্তম বন্ধু তাকে ভালবাসলে,তার ইবাদাত করলে, তার সাথে কাউকে অংশীদার না করলে তিনি আপনাকে ছেড়ে যাবেন না। বরং আপনাকে সাহায্য করবেন ও সফল করবেন। তাই আসুন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করি।

আমি রাজনীতি করি না, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না: আল্লামা শফী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ