শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

রাতযাপন নিষিদ্ধ হচ্ছে সেন্টমার্টিনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী বছরের ১ মার্চ থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে রাতযাপন নিষিদ্ধ হচ্ছে। সেন্টমার্টিন দ্বীপ রক্ষায় গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি এ সিদ্ধান্ত নিচ্চে বলে জানা গেছে।

তবে দিনের বেলায় পর্যটকরা দ্বীপটি ঘুরে দেখতে পারবেন।

জানা যায়, সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এ ছাড়াও ছেঁড়া দ্বীপ ও গলাচিপা অংশে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় সভায় সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য ধ্বংসের চিত্র তুলে ধরে পরিবেশ অধিদফতর একটি প্রতিবেদন দেয়। পরে ওই প্রতিবেদনের ভিত্তিতে কমিটি এসব সিদ্ধান্ত নেয়।

সেন্টমার্টিন বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। দীর্ঘ দিন ধরে দেশের পর্যটকদের অন্যতম আকর্ষণ এ দ্বীপ।

বর্তমানে এ দ্বীপে প্রতিদিন ১০ থেকে ২০ হাজার পর্যটক প্রবেশ করেন। অধিকমাত্রায় পর্যটকের অবস্থানের কারণে হুমকির মুখে পড়ছে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপটি।

প্রতিবাদের মুখে দাবি থেকে সরে এলো মিয়ানমার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ