শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

বেশিদিন নিরাপদে বাঁচার চাবিকাঠি কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: আমেরিকান টাইমস ম্যাগাজিনের একটি প্রতিবেদন বলছে, সাম্প্রতিক চিকিৎসা-সংক্রান্ত এক গবেষণায় এ সিদ্ধান্তে পৌঁছেছে, দীর্ঘ জীবন লাভের চাবিকাঠি সুখী দাম্পত্য জীবন।

১৯৭৮ সাল থেকে ২০১০ পর্যন্ত পরিচালিত এ গবেষণায় বিভিন্ন বয়সের উনিশ হাজারের বেশি দম্পতির তথ্য বিশ্লেষণ করা হয়।

গবেষণায় অংশগ্রহণকারীদের কাছে সুখের মূল্যায়ণসহ তাদের বৈবাহিক জীবনের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করা হয়।

প্রতিবেদনে আরো জানা যায়, যেসব বিবাহিত ব্যক্তি তাদের বৈবাহিক জীবনকে সুখী বা খুবই সুখী হিসেবে বর্ণনা করেছেন, তারা তুলনামূলকভাবে বেশি দিন নিরাপদ জীবন পান তাদের থেকে যারা জানিয়েছেন, ‘তাদের জীবন সুখী নয়।’

বিশেষজ্ঞগণ জানান, যেভাবে সুখী দাম্পত্যে স্বামী-স্ত্রী একে অপরকে অধিকতর স্বাস্থ্যসম্মত জীবনযাবনে উৎসাহিত করে। অনুরুপভাবে এটা শরীরের সাথে যুক্ত মানসিক সুস্থতার জন্যও সহায়ক।

অধিকন্তু এটা মানুষিক চাপ ও উদ্বেগ হ্রাসের ক্ষেত্রেও বড় ধরনের অনুঘটক হিসেবে কাজ করে।

অন্যদিকে সুখহীন দাম্পত্য জীবন হৃদরোগ ও রক্তচাপের আশঙ্কা বৃদ্ধি করে বলে প্রতিবেদন বলছে।

সূত্র: আলজাজিরা

ধর্মীয়ভাবে সুখী দেশের তালিকায় বাংলাদেশ ৮৩তম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ