হামিম আরিফ: আধ্যাত্মিক ও অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর বিরুদ্ধে আজ ৭ অক্টোবর দৈনিক ইনকিলাবে প্রকাশিত “আল্লামা শফীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ও হেফাজতের শুদ্ধি প্রক্রিয়া” শীর্ষক প্রতিবেদনে মুফতি ইজহারুল ইসলামের বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ।
আজ বাদে আছর সংগঠনের হাটহাজারীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভা আমীরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা হাফেয তাজুল ইসলাম, যুগ্নমহাসচিব মাওলানা মুহাম্মদ সলিমুল্লাহ, মাওলানা লোকমান হাকিম, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা মুফতি জসীমুদ্দিন, মাওলানা আশরাফ আলী নেজামপুরী, মাওলানা ইসহাক মেহেরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মুহাম্মদ আনাস মাদানী ও মাওলানা মুফতি রহিমুল্লাহ প্রমুখ।
হেফাজতে ইসলাম নেতৃবৃন্দের পক্ষ থেকে বলা হয়, মুফতি ইজহারুল ইসলাম হেফাজতের কেউ নন। আগেও ছিলো না এখনও নেই। যিনি হেফাজতের দায়িত্বশীলই নন, তিনি আবার হেফাজত আমীরকে বহিষ্কার করবেন! এটা পাগলের প্রলাপ।
তারা বলেন, হেফাজতে ইসলাম দেশের শীর্ষ উলামায়ে কেরামের বৃহৎ অরাজনৈতিক সংগঠন। আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে দেশের উলামায়ে কেরাম হেফাজতের ব্যানারে ঐক্যবদ্ধ ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
মুফতি ইজহার দাবি করেছেন, তিনি হেফাজতের প্রতিষ্ঠাতা নায়েবে আমীর। প্রতিষ্ঠাতা তো অনেক দূরের বিষয়, তিনি হেফাজতেরও কেউ নন। হেফাজতের প্রতিষ্ঠাতা একমাত্র শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।
তার দাবি, আমি হেফাজত ছাড়ছি না। হেফাজতে থাকলেই তো ছাড়ার প্রশ্ন থাকবে। যেখানে হেফাজতেই নেই, সেখানে আমি ছাড়ছি না- কথাটির কী অর্থ হতে পারে বোদ্ধামহল বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে পারবেন।
আবার বলেছেন, হেফাজতের নায়েবে আমীরের পদে থেকেই আমীরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তাকে ভবিষ্যতে বহিষ্কার করা হবে। তার এসব দাবি পাগলের প্রলাপ ছাড়া আর কী বলা যেতে পারে। পরন্তু তার দাবি ও স্বঘোষিত নায়েবে আমির এবং মুফতি ফয়জুল্লাহ রহ. এর আজীবন মুখপাত্রের মিথ্যা দাবি কেবল উদ