শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

গানের শুটিংয়ের সময় মডেল ও পরিচালককে বেধরক পিটুনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর উত্তরায় একটি গানের মিউজিক ভিডিও নির্মাণের সময় মডেল ও পরিচালক শিব শঙ্কর দেবনাথ (এসডি প্রিন্স)কে পিটিয়েছে এলাকার লোকজন।

শুক্রবার বিকেল ৪টার দিকে দিয়াবাড়ি ৩ নম্বর ব্রিজের পাশের কাশবনে ভিডিও ধারণের এ ঘটনা ঘটে।

জানা যায়, নম্বরবিহীন একটি মোটরসাইকেলে চড়ে দুই যুবক আসে। তারা মডেলদের উদ্দেশে নানা ধরনের মন্তব্য করে। নারী-পুরুষ মিলিয়ে ১১ জন মডেল ছিল সেখানে। নারী মডেলদের শরীরে বাদাম ও ইট ছুঁড়ে মারে তারা।

একপর্যায়ে পরিচালকসহ পুরো ইউনিট এর প্রতিবাদ করলে চাপের মুখে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়ে চলে যায় তারা। আধা ঘণ্টা পর নম্বরবিহীন কয়েকটি মোটরসাইকেলে অন্তত ২০ জন যুবক হাতে রাবারের চাবুক (টায়ার কাটা) নিয়ে তাদের পুরো ইউনিটের ওপর হামলা চালায়। এসময় পুরুষ মডেলসহ অন্যরা নারী মডেলদের নিরাপদে সরিয়ে নিতে পারলেও আটকা পড়েন শিব শঙ্কর। তাকে মাটিতে ফেলে বেদম প্রহার করা হয়। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে তারা চলে যায়।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মো. শহিদুর রহমান বলেন, এই স্থানটা নিরাপদ না জানিয়ে তাদের আমি একাধিকবার নোটিশও করেছিলাম। আমি আছরের নামজে গেলে আক্রমণের শিকার হন ওই পরিচালকসহ অভিনেতা-অভিনেত্রীরা।

ট্রাম্পকে পাল্টা জবাব দিলেন মুহাম্মদ বিন সালমান

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ