শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

শেখ হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী ঘোষণার দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী সংসদ অধিবেশনে সংবিধান পরিবর্তন করে শেখ হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী ঘোষণার দাবি জানিয়ে রাজধানীর প্রেস ক্লাবে মানববন্ধন করেছে ন্যাশনাল লেবার পার্টি (এনএলপি)।

জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার বিকালে এ মানববন্ধন করে সংগঠনটি।

বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী থাকতে হবে। তাহলে তার যোগ্য নেতৃত্বের পাশাপাশি দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

বক্তারা আরো বলেন, চীনাদের মতো উন্নয়নশীল জাতি হতে হলে বাংলাদেশ স্থায়ী নেতৃত্বের গুরুত্ব অপরিসীম। কেননা নেতৃত্বের পরিবর্তন মানে উন্নয়নের অধপতন। তাই উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে শেখ হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী থাকতে হবে।

ন্যাশনাল লেবার পার্টির মহাসচিব আবু সাঈদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠেনের সদস্য কাজী মাসুদ আহমেদ,আবু আহাদ আল মামুন প্রমুখ নেতৃবৃন্দ।

আমরা ৩০০ আসনেই প্রার্থী দেবার চিন্তা করছি: ইসলামী ঐক্যজোট

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ