বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

'আলেমরা এখন সামাজিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সমৃদ্ধশালী দেশ ও জাতি গঠনে ওলামায়ে কেরামের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল। তিনি বলেন, আলেমরা এখন সামাজিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

আজ বুধবার সকাল ১০টায় উপজেলার মির্জাপুর-ভবানীপুর বাজার চত্বরে আয়োজিত ওলামা ও ইমাম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

ওলামায়ে কেরামের তিনটি মৌলিক দায়িত্ব

সাংসদ ইসরাফিল বলেন, আলেম ওলামাগণ হলেন আদর্শ মানুষ গড়ার কারিগর। ওয়াজ মাহফিল, জুমার খুতবা, তাবলিগ, ব্যক্তিগত উদ্যোগ সব মিলিয়ে আলেমরা সমাজের প্রতিটি সদস্যের অন্তরে পরকালের ভাবনা ঢুকিয়ে দেয়ার জন্য কাজ করে যাচ্ছেন। নৈতিকতা ও খোদাভীতির দীক্ষা দিচ্ছেন। সমাজের আর কোনো শ্রেণি-পেশার মানুষ যা পারছে না, তা সম্ভব হচ্ছে এই আলেমদের দ্বারা।’

তিনি বলেন, সামাজিক মূল্যবোধ, নৈতিকতা, ধর্মীয় আচারনিষ্ঠা এসব প্রয়োজনীয় জ্ঞান দেয়ার পাশাপাশি আলেমরা এখন সামাজিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

নওগাঁ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ডাঃ মো: সুলতান আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা ইমাম-মুয়াজ্জিম কল্যান সমিতির সভাপতি হাফেজ মওলানা মো: আব্দুল আলীম, ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রামানিক, নাজমুল হক নাদিম প্রমূখ।

হেফাজত, কওমি স্বীকৃতি ও সংবর্ধনা বিষয়ে দীর্ঘ কথা বললেন প্রধানমন্ত্রী

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ