সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ‘মানুষের প্রতি দায়িত্ব ও দায়বদ্ধতা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে’   আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী

গোলাগুলিতে ৩ জেলায় নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বান্দরবান, কক্সবাজার ও নারায়ণগঞ্জে গোলাগুলিতে ছয়জন মারা গেছে। তাদের মধ্যে, বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুই দল ডাকাতের গোলাগুলিতে নিহত হয় ৩ জন।

এদিকে পুলিশের সঙ্গে গোলাগুলিতে কক্সবাজারে দুজন এবং নারায়ণগঞ্জে একজন নিহত হয়। তাদের মাদক ব্যবসায়ী বলে দাবি করছে পুলিশ।

আজ রোববার ভোরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশালী এলাকার একটি রাবার বাগানে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে মোহাম্মদ আনোয়ার ওরফে আনাইয়া ডাকাত এবং তার দুই সহযোগি বাপ্পী ও হামিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় দেশীয় অস্ত্র, গুলি ও মোবাইল ফোন জব্দ করা হয়।

ঝিনাইদহের কালীগঞ্জের কালাবাজারে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ বোরাক লস্কর নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তার নামে একাধিক ডাকাতি মামলা রয়েছে।

এদিকে কক্সবাজারের মহেশখালী ও টেকনাফে পুলিশের সঙ্গে গোলাগুলিতে দু'জন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত মাহমুদুল করিম ও ইমরান হোসেন মাদক ব্যবসায়ী।

তাদের কাছ থেকে বিপুল সংখ্যক ইয়াবা ও অস্ত্র জব্দ করা হয়। গোলাগুলিতে ৯ জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করেছেন কর্মকর্তারা।

এছাড়া, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আলী নূর।

আগামী সংসদে দেখা যেতে পারে ডজনখানেক আলেম সাংসদ

এটি/অাওয়ার ইসলাম

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ