শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

আমরা ম‌নোহরদীবাসী আবার এতিম হলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি লুৎফর রহমান ফরাজী

বাবা ছিলেন নরসিংদী জেলার মনোহরদী থানার প্রাণ পুরুষ মাওলানা ফখরুদ্দীন। ফখর করার মতই মানুষ ছি‌লেন ব‌টে। ফখরুদ্দীন সা‌হে‌বের ই‌ন্তেকা‌লে পু‌রো ম‌নোহরদী যেন এ‌তিম হ‌য়ে‌ছিল।

আমরা আবার একা হ‌য়ে গেলাম। বড়ই একা। শেরে বাঙ্গাল মুফতী ফজলুল হক আমিনী রহ. এর একান্ত সহচর, দে‌শের রাজনী‌তি ও পটপ‌রিবর্ত‌নের শত দৃশ্য চো‌খে ধারণ ক‌রে অ‌ভিজ্ঞতার ঝু‌লি‌কে সমৃদ্ধকারী মানুষটা থে‌কে কিছু হা‌সিল করার আ‌গেই চ‌লে গে‌লেন না ফেরার দে‌শে।

আজ ৩০ সেপ্টেম্বর ২০১৮ রবিবার দুপুরে মাওলানা আহলুল্লাহ ওয়াসেল রব্বে কারীমের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন।

আমরা ম‌নোহরদীবাসী। আবার এতিম হলাম। যে খা‌লি স্থান পূর্ণ হবার নয়।

মনে হয় সব কিছু শূন্য হয়ে গেছে। খা খা করছে চারিদিক। দৃপ্তপায়ে মশাল হাতে এগিয়ে যাবার অনু‌প্রেরণা দেবার মত। সাম‌নে থে‌কে নেতৃত্ব দেবার মত যোগ্য কাউ‌কে সহ‌জে নজ‌রে প‌ড়ে না।

মি‌ষ্টি হা‌স্যোজ্জ্বল মানুষটা‌কে ভালবাসতাম আল্লাহর জন্য। অফুরন্ত ভালবাসা।

‌হে আল্লাহ। ওয়া‌সেল সা‌হেব‌কে তু‌মি কবুল কর। জান্না‌তের উঁচু মাকাম দান কর।

ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা আহলুল্লাহ ওয়াসেলের ইন্তেকাল

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ