শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭

৩৫৫ জন কর্মকর্তা নেবে জনতা ও সোনালী ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোনালী ব্যাংক ও জনতা ব্যাংক লিমিটেডে মোট ৩৫৫ জনকে নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক তাদের ওয়েবসাইটে ভিন্ন ভিন্ন চারটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।

বিজ্ঞপ্তিগুলো এই লিংক (ক্লিক) থেকে ডাউনলোড করা যাবে। সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার পদে ৩৪ জন, অফিসার পদে ৯২ জন, অফিসার (ক্যাশ) পদে ১৬০ জন এবং কর্মকর্তা (আইটি) পদে ৩৯ জনকে নিয়োগ করা হবে। অন্যদিকে, জনতা ব্যাংকে কর্মকর্তা (আইটি) পদে শুধু ৩০ জনকে নিয়োগ করা হবে।

সিনিয়র অফিসার, অফিসার এবং অফিসার (ক্যাশ) পদে শুধু মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং পুত্র ও কন্যার পুত্র-কন্যারা আবেদন করতে পারবেন।

এসব পদে ইতিমধ্যে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে গেছে। আবেদন করা যাবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। আর সোনালী ও জনতা ব্যাংকে কর্মকর্তা (আইটি) পদের প্রার্থীরা আগামী ১০ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

আবেদনের যোগ্যতা:
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগে সিনিয়র অফিসার, অফিসার এবং অফিসার (ক্যাশ) পদের প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পাস হতে হবে।

সিনিয়র অফিসার পদের প্রার্থীদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। অফিসার এবং অফিসার (ক্যাশ) পদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।

কর্মকর্তা (আইটি) পদের প্রার্থীদের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/পদার্থ/ফলিত পদার্থ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের পদ্ধতি: এসব পদে আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (ক্লিক) এ অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে। ফরম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলি ওয়েবসাইটে পাওয়া যাবে।

অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত Tracking Number Form টি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না।

বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে। কর্মকর্তা পদের প্রার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ, ২০০ নম্বরের লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

শুধু কর্মকর্তা (আইটি) পদের প্রার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ, ২০০ নম্বরের লিখিত, ৫০ নম্বরের প্র্যাকটিক্যাল এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বেতন ও সুবিধাদি: চূড়ান্তভাবে নির্বাচিত একজন সিনিয়র অফিসার জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২

এটি/আওয়ার ইসলাম

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ