সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত

ডিসির নাম দিয়ে পোস্টার ছাপানোয় মাদরাসা শিক্ষক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুর জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়ার নাম ব্যবহার করে পোস্টার ছাপানোয় মাদরাসার শিক্ষক হুমায়ুন কবিরকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পুলিশ হুমায়ুন কবিরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাতেই তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা করা হয়।

হুমায়ুন কবির উপজেলার পাতরাইল দিঘীরপাড় মাদরাসার ভারপ্রাপ্ত সুপার।

জানা যায়, আগামী ৫ অক্টোবর পাতরাইল দিঘীরপাড় আদর্শ ক্লাবের একটি ফুটবল খেলার প্রধান অতিথি হিসাবে সৈয়দ মঞ্জুরুল হক ও সম্মানিত অতিথি হিসাবে ফরিদপুর জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া এবং বিশেষ অতিথি হিসাবে উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী মাহাবুব উর রহমানের নাম দিয়ে পোস্টার ছাপানো হয়।

কওমি স্বীকৃতির ১০ পুরুষ : যাদের ঘামে সিক্ত এ অধ্যায়

কিন্তু বিষয়টি জেলা এবং উপজেলা প্রশাসনের কাউকে জানানো হয়নি। সামনে জাতীয় নির্বাচন, এ সময় প্রশাসনের ভাবমুর্তি ক্ষুণ্ন করতে এবং নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করতেই মহলটি অপপ্রচার চালাচ্ছিল বলে পুলিশের অভিযোগ।

বিষয়টি প্রশাসনের নজরে এলে ফুটবল খেলার আয়োজক মাদরাসার সুপার হুমায়ুন কবিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার সত্যতা পেলে তার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ হতে থানায় একটি মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক সঞ্জয় কুমার বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ হতে মাদরাসা সুপারের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হুমায়ুন কবির অনুমতি না নিয়েই জেলা প্রশাসকের নাম ব্যবহার করে গুরুতর অন্যায় করেছেন।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ