শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

শিক্ষা খাতে ঋণ নয় বেশি বেশি অনুদান দিতে হবে: শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সনাতনী সহায়তা শিক্ষায় অর্থায়নের ঘাটতি পূরণের জন্য যথেষ্ট নয় এ কারণে অবশ্যই বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকালে জাতিসংঘের সদর দফতরে শিক্ষার জন্য আন্তর্জাতিক আর্থিক সুবিধা শীর্ষক আলোচনায় তিনি এমন মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতের উন্নয়নে মুনাফার মানসিকতা ছেড়ে অধিকারের দৃষ্টিভঙ্গিতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসারও আহ্বান জানান।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন 

জাতিসংঘের শিক্ষাবিষয়ক বিশেষ দূত গর্ডন ব্রাউন এ অনুষ্ঠানের আয়োজন করেন।

শেখ হাসিনা বলেন, শিক্ষাকে জনসাধারণের নাগালে নেয়ার জন্য বেসরকারি খাত থেকে বিনিয়োগ আসা উচিত। আর এ জন্য মুনাফার মানসিকতাকে ছাড়তে হবে।

প্রধানমন্ত্রী শিক্ষাখাতে ঋণ না দিয়ে বেশি বেশি অনুদান দেয়ারও আহ্বান জানিয়েছেন। আর এ জন্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোরও দায়িত্ব রয়েছে বলেও মনে করেন তিনি।

ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ শান্তির জন্য শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০-এর গোল ফোর অর্জনে সাফল্যের চাবিকাঠি হল- শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে সম্পদ প্রবাহ বাড়িয়ে সামঞ্জস্য আনা। টেকসই শান্তি নিশ্চিতে শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।

শেখ হাসিনা বলেন, বিশ্বের প্রায় ২৬ কোটি ৩০ লাখ শিশু শিক্ষা থেকে বঞ্চিত। এভাবে চলতে থাকলে ২০৩০ সালের মধ্যে প্রায় ৮০ কোটি শিশুর মৌলিক দক্ষতার অভাব হবে। এটি অত্যন্ত দুঃখজনক ও বিপজ্জনক।

-আরআর

Image result for বিসফটিবিস্তারিত জানতে ক্লিক করুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ