সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত

প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নওগাঁয় প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে নওগাঁ শহরের পার-নওগাঁ (দক্ষিণপাড়া) এলাকার একটি বাড়ি থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়। ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টারের সহকারী পরিচালক ময়নুল হোসেনের অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

ইসলামের দৃষ্টিতে হালাল হারাম

গ্রেপ্তাররা হলেন পার-নওগাঁ দক্ষিণপাড়া এলাকার মোসা. শান্তা খাতুন (৩০), মোসা. নিপা খাতুন (৩২) ও মোসা. সন্ধ্যা খাতুন (১৯), বগুড়া জেলাধীন আদমদিঘী থানার কেল্লা গ্রামের মোসা. রিয়া খাতুন, সদর উপজেলার ফতেপুর গ্রামের হারুন মন্ডল (৩৬), মো. আরিফ হোসেন (২৫), নুর ইসলাম নোবেল (২০) এবং মো. আশিক (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া শান্তা খাতুন, নিপা খাতুন, সন্ধ্যা খাতুন ও রিয়া খাতুন কোনো ব্যক্তিকে লক্ষ্যবস্তু করে মোবাইল ফোন নম্বর সংগ্রহ করেন এবং তাদের প্রথমে প্রেমের প্রস্তাব দিয়ে বাড়িতে ডাকেন।

বাড়িতে এনে ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়। আর তাদের পুরুষ সহযোগীদের ফোন করে জানিয়ে দেন তারা। তারা এসে দরজা নক করে ভেতরে প্রবেশ করেন। তাদের অপ্রস্তুত অবস্থায় ছবি তোলেন আসামিরা। ছবি ফেসবুকে বা নানাভাবে প্রকাশ করার ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ আদায় করেন।

পুলিশ জানায়, এর আগে নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয় এলাকাং শিউলী ম্যানসনের চতুর্থতলায় ভাড়া থাকার সময় মঙ্গলপুর এক ব্যক্তিকে এমন ফাঁদে ফেলে ৫০ হাজার টাকা আদায় করেন আসামিরা এবং আট লাখ টাকা দাবি করে স্ট্যাম্পে সই নিয়ে ছেড়ে দেন ওই ব্যক্তিকে।

এ ব্যাপারেও একটি মামলা থানায় লিপিবদ্ধ রয়েছে। গ্রেপ্তার হওয়া চার নারী ও চার পুরুষের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন: মাওলানা তারিক জামিলের জর্ডান সফরের একটি ঘটনা

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ