সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবির ফজলুল হক হলের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন  শরিয়ার আলোকে ব্যবসা-বাণিজ্য গড়ার প্রত্যয় বিআইসিসিআইয়ের নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত

পাকুন্দিয়ায় ইশা ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকুন্দিয়া প্রতিনিধি : দেশের ত্রি-ধারার শিক্ষা ব্যবস্থার অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পৌর বাজারস্থ উপজেলা কার্যালয়ে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

ইশা ছাত্র আন্দোলন পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি সাকিবুল হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের ইসলামী আন্দোলন (হাতপাখা মার্কার) সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সালাহ উদ্দিন রুবেল।

সুপ্রভাত মাদরাসা

বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি বরকত হুসাইন, জেলা ইশা ছাত্র আন্দোলনের প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ বিন রশিদ, আলিয়া মাদরাসা সম্পাদক ফাইজুল ইসলাম।

বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি জুলফিকার আলী, ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাও: তোফায়েল আহমাদ, অর্থ সম্পাদক জাকারিয়া সেলিম, ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক ইমরান বিপ্লবী, ইশা ছাত্র আন্দোলনের সহ সভাপতি নূরুল জান্নাত মান্না, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা, প্রশিক্ষণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ, ছাত্রনেতা সুলতান আফজাল আইয়ূবী প্রমুখ।

এসময় ইশা ছাত্র আন্দোলন পাকুন্দিয়া উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠান শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলা কার্যালয় চত্বর থেকে বের হয়ে দলীয় পতাকা ও মাইকে বিভিন্ন সংগীত পরিবেশনের মাধ্যমে বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়ে দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরও পড়ুন: সংসদে পাস হওয়া কওমি মাদরাসা সনদের বিলে যা আছে

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ