শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ছাত্রলীগ ছাত্রদল নেতার অন্যরকম কুলাকুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চির প্রতিদ্বন্দ্বী দুই ছাত্র সংগঠনের শীর্ষ দুই নেতা কুলাকুলি করলেন। রোববার এমন অভাবনীয় দৃশ্যই দেখা গেল।

জানা যায়, আজ সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে পরিবেশ পরিষদের বৈঠকে যোগ দিতে আসেন বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। সেখানেই দেখা হয় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানের। এসময় তারা দুজনে কুশল বিনিময় শেষে কুলাকুলি করেন।

এ দৃশ্য আশপাশে উপস্থিতির মধ্যে আলোড়ন সৃষ্টি করে। বিশেষ করে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে যে বৈরী সম্পর্ক বিরাজ করে সবসময় তার মধ্যে এটিকে অন্যরকম ভাতৃত্ববোধ সম্পন্ন সম্পর্ক হিসেবে দেখছেন নেতারা।

চির প্রতিদ্বন্দ্বি ছাত্রলীগ ও ছাত্রদলকে সবসময় প্রতিপক্ষ হিসেবেই দেখা যায়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপির ছাত্র সংগঠনের নেতারা ক্যাম্পাসে পর্যন্ত ঢুকতে পারে না। আর বিএনপি ক্ষমতায় থাকলে ছাত্রলীগের হয় এ অবস্থা।

এ বৈঠকে উপস্থিত থাকার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ, বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের আদর্শে গঠিত ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বেলা পৌঁনে ১২টায় বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। বৈঠক শেষ হয় বিকেল ৪টায়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং বিশ্ববিদ্যালয়রে নেতারা ঘিরে রেখেই ছাত্রদলের দুই নেতাকে রেজিস্ট্রার ভবন থেকে বের করে আনলেন। সেখানে ওই দুই নেতার জন্য বিশ্ববিদ্যালয়ের গাড়ি অপেক্ষা করছিল। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা ছাত্রদলের নেতাদের বিদায় দিলেন সেখানে। বিদায়ী আলাপের মধ্যেই ছাত্রদলের সভাপতি রাজিব আহসানকে জড়িয়ে ধরে কোলাকুলি করলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ