সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু ফল খারাপে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: পীর সাহেব চরমোনাই তিন মুসলিম দেশের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছে জমিয়ত কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

শনিবার কর্মসূচি ঘোষণা করবে যুক্তফ্রন্টের নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐক্যবদ্ধভাবে কর্মসূচি সম্মত হয়েছে বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট ও ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যপ্রক্রিয়া।

শনিবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই কর্মসূচি ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার রাত পৌনে দশটায় রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় দীর্ঘ বৈঠকে এ সিদ্ধান্ত নেন তারা।

বৈঠকে উপস্থিত ছিলেন, বিকল্প ধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

জানা যায়, বৈঠকে যুক্তফ্রন্টের কর্মসূচি নিরূপণ এবং ড. কামাল কীভাবে কাজ করবেন, এ নিয়ে আলোচনা হয়। রাত সাতটা চল্লিশে রবের বাসায় প্রবেশ করেন ড. কামাল হোসেন। এ সময় কামাল হোসেনকে অভ্যর্থনা জানান জেএসডি সভাপতি রব।

দুই সপ্তাহ আগেও ড. কামাল হোসেনের বাড়িতে বৈঠক হয়েছে। ওই বৈঠক থেকে ড. কামাল ও বি চৌধুরী ঐক্যমত পোষণ করেন।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ