সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু ফল খারাপে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: পীর সাহেব চরমোনাই তিন মুসলিম দেশের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছে জমিয়ত কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সরকারের পদত্যাগই সুষ্ঠু নির্বাচনের একমাত্র পথ: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের পদত্যাগই সুষ্ঠু নির্বাচনের একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচনের একমাত্র পথ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন।

নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের সহযোগিতা দেবেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের সমালোচনা করেন রিজভী।

তার এই বক্তব্য জনগণের মধ্যে হাসির খোরাক যুগিয়েছে। সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায় প্রধানমন্ত্রী নিজে, সুতরাং ইসিকে তার সহযোগিতা দেয়ার অর্থ হলো- আগামী জাতীয় নির্বাচনে ফন্দি-ফিকির করার জন্যই যে তিনি সহযোগিতা দেবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ সেটির বহু স্পষ্ট প্রমাণ তিনি ইতোমধ্যে দিয়েছেন।

বিএনপির এ নেতা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতেও পাইকারি গ্রেফতার ও প্রবল বন্যার রাতের মতো মিথ্যা মামলার অভিঘাতে মানুষের স্বাভাবিক জীবন-যাপন দুঃস্বপ্নের মধ্যে কাটছে।

রিজভী আরো বলেন, সরকার পুলিশি চাপ দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে ভীতিকর পর্যায়ে নিয়ে এসেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর বিবেকবর্জিত অমানবিক নিষ্ঠুরতায় বিরোধী দলের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

মুজিবনগর উপজেলা বিএনপির ২১ নেতাকে পুলিশ গ্রেফতার করেছে- এমন অভিযোগ করে তিনি বলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরীর উত্তরার বাসায় গতকাল পুলিশ তল্লাশির নামে ব্যাপক তাণ্ডব চালিয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মো.মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এটি/আওয়ার ইসলাম

Ecommers-cover-bsofty

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ