সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু ফল খারাপে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: পীর সাহেব চরমোনাই তিন মুসলিম দেশের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছে জমিয়ত কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বিএনপির পাঁচশ’ নেতাকর্মীর জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিন দেশের বিভিন্ন জেলায় নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে পুলিশের করা মামলায় পাঁচ শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বিএনপি নেতাদের পক্ষে করা পৃথক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল বিএনপি নেতাদের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন।

চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, নেত্রকোনা, মানিকগঞ্জ, গাইবান্ধা, ময়মনসিংহ, সাতক্ষীরা, ঝিনাইদহসহ বিভিন্ন জেলা ও থানার পাঁচ শতাধিক বিএনপি নেতাকর্মী জামিন পান বলে তাদের আইনজীবীরা জানান। পুলিশের মামলায় বিভিন্ন জেলার সভাপতি-সম্পাদক, থানা সভাপতি-সম্পাদকসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতারা রয়েছেন বলে তারা জানিয়েছেন।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ