সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

বন্যায় ভেসে আসা বিএসএফ এর বোট ফেরত দিল বিজিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বোট বিকল হয়ে বন্যার পানিতে বাংলাদেশ সীমানায় ভেসে আসা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য ও দুই মাঝিকে ফেরত দিয়েছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের মোঘলহাট ক্যাম্প থেকে তাদের ফেরত পাঠানো হয়।

১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোর্শেদ জানান, বিএসএফ- ৩৮ ব্যাটালিয়নের গীতালদহ ক্যাম্পের সদস্যরা নৌকায় করে (কান্ট্রি বোট) তাদের অভ্যন্তরে টহল দিতে গিয়ে বোট বিকল হলে প্রবল স্রোতে ধরলা নদীতে ভেসে যায়।

এ সময় তারা সীমান্ত পিলার ৯২৭/৪-এস অতিক্রম করে বাংলাদেশের চার কিলোমিটার অভ্যন্তরে ভেসে আসে।খবর পেয়ে বিজিবি মোঘলহাট ক্যাম্পের সদস্যরা স্পিডবোটে ধরলা নদীর ঘেরুরঘাট এলাকা থেকে তিন বিএসএফ সদস্যসহ ওই পাঁচজনকে উদ্ধার করে।

পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর টেলিযোগাযোগের মাধ্যমে মঙ্গলবার দুপুরে তাদের ফেরত পাঠায় বিজিবি।

এদিকে বিকল কান্ট্রি বোটটি বিজিবির কাছে জমা রাখেন বিএসএফ সদস্যরা। এ সময় বিএসএফ কর্তৃপক্ষ বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বলেও জানা যায়।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরও পড়ুন:  সংসদে কওমি মাদরাসা বিল উত্থাপন

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ