সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু ফল খারাপে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: পীর সাহেব চরমোনাই তিন মুসলিম দেশের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছে জমিয়ত কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

নির্বাচনে সীমিত আকারে ইভিএম থাকবে: পরিকল্পনা মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে। সে জন্য প্রকল্পটি একনেক সভায় তোলা হবে অনুমোদনের জন্য।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ইভিএম ক্রয়, সংরক্ষণ ও ব্যবহার প্রকল্পটি আগামী ১৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) একনেক সভায় উপস্থাপন করা হবে। আমাদের এক দিন না একদিন ইভিএম এ যেতে হবে। এটা মেকানিক্যাল ব্যাপার তাই সবার ট্রেনিং দরকার। সেজন্য জাতীয় নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে। তবে এ বিষয়ে আমি বলার কেউ নই, ইসিই সিদ্ধান্ত নেবে।

জানা যায়, ইভিএম বাস্তবায়ন প্রকল্পে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২১ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে দেড় লাখ ইভিএম, সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কেনার জন্য ৩ হাজার ৫১৫ কোটি ৬১ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ফলে প্রতি ইউনিট ইভিএমের দাম পড়ছে প্রায় দুই লাখ টাকা করে।

আরও পড়ুন:  যা আছে সংসদে উত্থাপিত কওমি মাদরাসা বিলে

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ