শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

বাসি চিকেন চিনবেন যেভাবে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হোটেল-রেস্তঁরা থেকে মাংস খেতে ভয় পাচ্ছেন কেউ কেউ। অনেকে আবার বাড়িতে রান্না করা মাংসেই ভরসা রাখতে চান। এমনিতেই ওবেসিটি ও কোলেস্টেরলের ভয়ে মাটনের চেয়ে চিকেনের চাহিদা বেশি। দোকান থেকে কাটা চিকেন কিনুন বা প্যাকেজড চিকেন— তা আদৌ টাটকা কি না তা বুঝে উঠতে পারেন না বেশির ভাগ ক্রেতাই।

বিক্রেতার কথার ওপরেই আস্থা রাখতে হয়। ফলে অনেক সময় প্রতারিত হতে হয় বা আবার অনেক সময় ভালোটায় পান। কিন্তু কয়েকটা সহজ উপায় জানলেই বোঝা যায়, যে মাংসটা কিনছেন সেটা তাজা কি না। জেনে নেওয়া যাক উপায়গুলো।
সে সব উপায়।

মাংস কেনার সময় পারলে হাত দিয়ে পরখ করুন মাংসখণ্ডকে। যদি খুব শক্ত বা খুব নরম বোধ করেন, তা হলে সে মাংস কিনবেন না। টাটকা মাংস হলে তা খুব নরম বা শক্ত হয় না, উল্টে একটা স্প্রিংয়ের মতো স্থিতিস্থাপকতা আসে।

কোনও সংস্থার প্যাকেজড চিকেন কিনতে হলে সাবধান থাকুন। আগেই দেখে নিন, প্যাকেজিং ঠিকঠাক আছে কি না। ওপরের ঢাকনার ওপর নজর রাখুন, যদি পলিথিন বা ঢাকা আলগা দেখেন, তা এড়িয়ে চলুন। কেনার সময় অবশ্যই দেখে নিন জিনিসটির এক্সপায়ারি ডেট।

মাংসের গন্ধ সন্দেহজনক হলে তা কিনবেন না। মাংসের রং দেখুন, যদি দেখেন তা ধূসর বর্ণের, তবে জানবেন তা বাসি বা অনেক ক্ষণ আগে কেটে রাখা মাংস। টাটকা হলে মাংসের রং হবে হালকা গোলাপি। তথ্যসূত্র: আনন্দবাজার।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ