সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

জামায়াত নেতা শাহজাহানের জামিন নামঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে আদালতে হাজির করে তার আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেছেন এবং রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে দুইটি মামলায় তাকে শ্যোন এরেস্ট দেখানোর আদেশ দিয়েছেন।

সোমবার (১০ সেপ্টেম্বর) অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রাশেদ তালুকদারের আদালত শাহজাহান চৌধুরীর জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন বলে বাংলানিউজকে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নোমান চৌধুরী।

অ্যাডভোকেট মো. নোমান চৌধুরী বলেন, শাহজাহান চৌধুরীকে আদালতে হাজির করে তার আইনজীবীরা জামিনের আবেদন করেছিলেন কিন্তু আদালত তা নামঞ্জুর করেছেন। এছাড়া গত ৩ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া দুইটি মামলায় (৮৩/২০১৬ এবং ৮৪/২০১৬) তাকে শ্যোন এরেস্ট দেখানোর আদেশ দিয়েছেন।

শাহজাহান চৌধুরী এ দুইটি মামলায় এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত আসামি ও দীর্ঘদিন পলাতক ছিলেন বলে জানান অ্যাডভোকেট মো. নোমান চৌধুরী।

মামলা দুইটির পরবর্তী তারিখে চার্জগঠনের কথা রয়েছে বলেও জানান তিনি।

গত ৩ আগস্ট খুলশী থানার মুরগির ফার্ম খুলশী আবাসিক এলাকায় সাবেক কাউন্সিলর মাহফুজুল আলমের বাসা থেকে ‘গোপন বৈঠক’ থেকে জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ আটজনকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশের উত্তর ও বন্দর জোন। পরে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে খুলশী থানায় মামলা দায়ের করেন নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. রেজাউল করিম চৌধুরী। এ মামলায় ০৬ আগস্ট শাহজাহান চৌধুরীকে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ।

এদিকে গত ১২ আগস্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে সাতকানিয়ায় ভাংচুর ও নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায় শাহজাহান চৌধুরীসহ ২৫ জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে চার্জগঠন করা হয়।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ