সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করতে আবার সুপারিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার জন্য কার‌্যক্রম নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে আবার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে অবসরের বয়স বাড়ানোর বিষয়েও কার্যক্রম গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।

আজ সোমবার জাতীয় সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে ৩৫ বছর করার জন্য সংসদীয় কমিটি এর আগে গত জুনে একবার সুপারিশ করেছিল।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজকের বৈঠকে ভূমি ব্যবস্থাপনা ও জমি ক্রয়-বিক্রয়সংক্রান্ত সরকার নির্ধারিত ফি অনলাইনের মাধ্যমে জমা দেওয়া এবং জমি নিবন্ধনের ফিসহ অন্যান্য বিষয় স্বচ্ছ করার জন্য আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে কমিটির সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, এ বি এম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আবদুল্লাহ, মুস্তফা লুৎফুল্লাহ এবং খোরশেদ আরা হক বৈঠকে অংশ নেন।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ