শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদে হারামের খুতবায় ভারসাম্যপূর্ণ জীবনের পাঠ দিলেন খতিব ‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে’ জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদুল হাসান ও নাঈমুর রহমান দেশব্যাপী নূরানী শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিবন্ধন শুরু করল শায়খুল কুরআন ফাউন্ডেশন মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী বাস ৯৮ ফুট খাদে; নিহত ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে একটি পর্যটকবাহী বাস।

দেশটির জাভা দ্বীপে ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাদে পড়ে গেলে অন্তত ২১ জন নিহত হন। আহত হন ৯ যাত্রী।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার দুপুরে পর্যটকবাহী ওই বাসটির দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয় এক পুলিশ বলেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ৯৮ ফুট গভীর খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। এর পর গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে এবং হাসপাতালে নেয়ার পর আরও ১৫ জন প্রাণ হারান। আহতদের মধ্যে আরও ৯ জনের অবস্থা গুরুতর।

উল্লেখ্য, জাভার এ সড়কটি খুবই দুর্ঘটনাপ্রবণ। ইতোপূর্বেও এখানে অনেক দুর্ঘটনা ঘটেছে। প্রাণ হারিয়েছেন অনেক পর্যটক।

চলতি বছরের ফেব্রুয়ারিতেও জাভা দ্বীপে স্থানীয় পর্যটকদের বহনকারী একটি বাস রাস্তা থেকে ছিটকে গিয়ে অন্তত ২৫ জন নিহত হয়েছিলেন।

বিসফটি – বিস্তারিত জানুন