শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

রক্তে ভাসলো স্কুলড্রেস; আরও একটি মর্মান্তিক ঘটনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরো স্কুলড্রেস রক্তে লাল। পাশে পড়ে আছে আরেক যুবক। তারই একই অবস্থা। দুজনের শরীরেই উপর্যপুরি ছুরির আঘাত।

আজ শনিবার বিকেল পৌনে ৩টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের বেলতল রেললাইনের পাশে পড়েছিল তারা। বিকেলে তাদের উদ্ধার করতে পটিয়া থানা পুলিশ।

উদ্ধারের সময দুজনকে মৃত ভাবলেও কিছুক্ষণ পর যুবকের গোঙ্গানীর আওয়াজ পায় পুলিশ। দ্রুত তাকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেলে।

আকস্মিক এ ঘটনায় পুটিয়ায় ছড়িয়ে গেছে বিশাদের ছায়া। কিন্তু তারা এখনো জানতে পারেনি পুরো ঘটনা কী।

পটিয়া থানার এসআই আলমগীর হোসেন মিডিয়াকে বলেছেন, উভয়ের পেটে ছুড়ির আঘাত রয়েছে। প্রাথমিকভাবে এটি প্রেমঘটিত বলেই ধরে নেয়া হচ্ছে।

তিনি বলেন, মনে হচ্ছে মেয়েটি যুবকে প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে কুপিয়েছে। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছে।

খুন হওয়া স্কুলছাত্রী পটিয়া উপজেলার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। তার নাম রিমা আক্তার। উপজেলার দক্ষিণ ভূর্ষি এলাকার বাসিন্দা। তবে যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।

প্রেমসংক্রান্ত এ ঘটনাগুলো ইদানীং বেড়েই চলছে। সমাজের মানুষ, অভিভাবক ও রাষ্ট্র সচেতন না হলে ভয়াবহ পরিস্থিতি সামনে আসছে বলেই মনে করছে সমাজ বিশ্লেষকরা।

বিসফটি – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ