শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

‘মাদরাসার ছাত্রদের প্রতি আমার কোনো ধারণা ছিল না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মদিনা জাহান রিমি
লেখিকা

১৪ গুষ্টির কেউ মাদরাসায় পড়েনি, মাদরাসা পড়ুয়া কোন বন্ধুও ছিল না কখনো। ওদের প্রতি আমার ধারণা বইপত্র এবং পত্রপত্রিকায় সীমাবদ্ধ।

যে পরিবেশে আমি বড়ো হয়েছি সেখানে তাদের সাথে চলাফেরার সুযোগ হয়নি। তাদের প্রতি ধারণার একটা উদাহরণ দিই। ধরি, রাস্তা দিয়ে দুটো বাইক গেলো, একটি চালাচ্ছেন একজন টিশার্ট পরিহিতা মেয়ে অন্যটি চালাচ্ছেন একজন তরুণ এবং পেছনে হিজাব পরিহিতা নারী।

একজন মাদরাসার প্রডাক্ট, হিজাব পরিহিতার দিকে অধিক সম্মানের সাথে তাকাবে। বইমেলাকে ‘কিতাবমেলা’ বলে ট্রলের সাথেও ছিলাম!

কিছু ছোটছোট ঘটনা আমার ভাবনা পরিবর্তন করে ফেলছে। সবগুলো ঘটনা লিখে বিশদভাবে আলোচনায় যাচ্ছি না। আজকের ছোট্ট মুগ্ধতার ঘটনাটা লিখে শেষ করছি।

মোহাম্মদপুরে এমন একটি ঢাল আছে যেখানে, রিকশা যাত্রীসহ উঠানো বেশ কষ্ট। আমি সব সময় রিকশাওয়ালা মামার কষ্ট কমাতে, নেমে যাই রাস্তার ওই অংশটায়।

আজ নামতে যাবো তখন ধপধপে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি পরিহিত ১৫-১৬ বছরের একটা বাচ্চা ছো মেরে এসে রিকশার পেছনে ঠেলে এগিয়ে দিলো।

আমি অপ্রস্তুতভাবে পেছনে তাকিয়ে ধন্যবাদ বলতেই সে পবিত্র একটা হাসি দিলো। তার হাসিতে একটা মেয়ের প্রতি সম্মান, শ্রদ্ধার অভাব ছিল না। এরা বড়ো হোক চমৎকারভাবে। দোয়া রইলো।

ফেসবুক টাইমলাইন থেকে

বিসফটি – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ