সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে নিষ্ঠুর সরকার: আইনজীবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, বর্তমান নিষ্ঠুর সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার পরিবর্তে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

আর অবিলম্বে কারাগারে আদালত স্থাপনের প্রজ্ঞাপন বাতিল না করলে আইনি ব্যবস্থ নেয়া হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার সকালে হাইকোর্টে অ্যাডভোকেট জয়নুল আবেদীন এসব কথা বলেন।

জয়নুল আবেদীন বলেন, গত ৮ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।

সেই থেকে বেগম খালেদা জিয়া ঢাকা পুরাতন কেন্দ্রীয় কারাগারে অস্বাস্থ্যকর পরিবেশে বিনা চিকিৎসায় বন্দি রয়েছেন। বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার একটি হাত, একটি পা কাজ করে না। বিগত কিছু দিন পূর্বে তিনি মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন।

তিনি আরো বলেন, বেগম জিয়া ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেয়ার দাবি জানালেও তাকে কোনো চিকিৎসা দেয়া হয়নি। বর্তমানে তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ।

তার শারীরিক অবস্থা বর্তমানে এমন অবস্থায় উপনীত হয়েছে যে তিনি কারার অভ্যন্তরে যেকোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন।

এটি/আওয়ার ইসলাম

বিসফটি – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ