সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

আনোয়ার খান হাসপাতালকে ৮ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্যাথলজি ল্যাবরেটরিতে ব্যবহার করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক। অস্ত্রোপচারের সামগ্রীর মেয়াদও অনেক আগে শেষ।

এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালকে ৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ধানমন্ডির কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালকেও জরিমানা করা হয় ১২ লাখ টাকা।

ধানমন্ডির সুপরিচিত হাসপাতাল আনোয়ার খান মর্ডান হাসাপাতালে সকালে র‍্যাবের সহায়তায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

প্যাথলজি ল্যাবের বিভিন্ন মেশিন ও রোগ নির্ণয়ের রাসায়নিক পরীক্ষা করে আদালত। এ সময় পা্য়া যায় বেশ কিছু মেয়াদোত্তীর্ণ রাসায়নিক।

পরে অপারেশন থিয়েটারে গিয়ে দেখা যায়, অনেক সার্জিকাল সামগ্রীরও মেয়াদ নেই। নোংরা পরিবেশের প্রমাণও পায় আদালত।

হাসপাতাল কর্তৃপক্ষ ভুল স্বীকার করে বলছেন, এরপর তারা সংশোধন হবেন। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জানান, হাসপাতালের নির্ধারিত মান ঠিক এ ধরনের অভিযান চলবে।

পরে ভ্রাম্যমাণ আদালত ধানমন্ডির কিডনি এ্যান্ড জেনারেল হাসাপাতালে যায়। সেখানে নোংরা পরিবেশ ও অনুমোদন ছাড়াই রক্ত পরীক্ষা-নিরীক্ষার অভিযোগে জরিমানা করা হয় ১২ লাখ টাকা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ