বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

মিয়ানমারে আটক সাংবাদিকদের মুক্তিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: মিয়ানমারে আটক বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের পক্ষে ইয়াঙ্গুনে বিক্ষোভ করেছ দেশটির নাগরিকরা।

কাল সোমবার ওই সাংবাদিকদের রায় ঘোষণা করবে মিয়ারমারের একটি আদালত। রোহিঙ্গা গণহত্যার বিষয়ে তথ্য সংগ্রহের অভিযোগে গ্রেফতার হন তারা।

ছবিতে দেখা যায়, কালো কাপড় পরিহিত একদল বিক্ষোভকারী আটক সাংবাদিকদের ছবি সম্বলিত ব্যানার, পতাকা ও বেলুন নিয়ে মিছিল করছে। তারা নির্দোষ সাংবাদিকদ্বয়ের দ্রুত মুক্তি দাবি করেছে।

মিছিলে ‘খবর জানার অধিকার, জনগণের অধিকার’, ‘অবিলম্বে কারাবান্দি সাংবাদিকদের মুক্তি দাও, এমন স্লোগানও দেন তারা।

গত বছরের অক্টোবরে চলা রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যার তথ্য সংগ্রহের সময় রাষ্ট্রীয় গোপন নথি সংগ্রহের অভিযোগ এনে গ্রেফতার করা হয় তাদের। দোষী প্রমাণ হলে তাদের ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে।

গ্রেফতারকৃত ৩২ বছর বয়সী ওয়া লোন ও ২৮ বছরের কিয়াও সোয়ের বিরুদ্ধে ব্রিটিশ উপনিবেশিক আমলের রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে অভিযোগ আনা হয়েছে।

তবে দুই সাংবাদিক বরাবরই রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহের অভিযোগ অস্বীকার করে আসছে।

দুই সাংবাদিকের মুক্তিতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ছাড়াও সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ক বিভিন্ন পরামর্শক ও সংস্থা দাবি জানিয়েছে।

সূত্র: রয়টার্স

ক্লিক- bsofty.com


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ