শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী

সব বিদ্বেষ বাদ দিয়ে আলেমদের সাথী হও: মাওলানা যুবায়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
টেকনাফ প্রতিনিধি

বিশেষ এক দাওয়াতী সফরে একটি কাফেলা নিয়ে টেকনাফ এসেছিলেন তাবলিগ জামাতের শুরা সদস্য ও বিশিষ্ট মুরব্বী হাফেজ মাওলানা যুবায়ের ৷

বেলা ১১ টায় টেকনাফ পৌরসভাস্থ অলিয়াবাদ মারকাজ মসজিদে দাওয়াতে তাবলীগ ও বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান করেন তিনি ৷

এ সময় দ্বীনপ্রিয় বিশাল জনতার উপস্থিতিতে মসজিদের কানায় কানায় ভর্তি হয়ে বাহিরাংশেও লোকসমাগম দেখা যায় ৷

এর আগে দীর্ঘ বয়ান করেন, দাওয়াতের মেহনত নিয়ে প্রায় একশ'টি দেশে সফরকারি ব্যক্তিত্ব বিশিষ্ট মুবাল্লিগুল ইসলাম মাওলানা নজরুল ইসলাম কাসেমী, টেকনাফ আল-জামিয়ার প্রধান পরিচালক মাওলানা মুফতি কিফায়তুল্লাহ শফিক এবং সাবরাং দারুল উলুম মাদরাসার প্রধান পরিচালক মাওলানা নুর মোহাম্মদ ৷

আপনার ব্যবসা সহজ করবে বিসফটি – বিস্তারিত জানুন

হাফেজ মাওলানা যুবায়ের আহমদ বলেন, দাওয়াতে তাবলীগের মেহনত এর মাকসাদ হল অন্তরে ইলমের শওক পয়দা করা ৷ এই কাজের প্রচার-প্রসারে ওলামায়ে কেরামের যথেষ্ট অবদান রয়েছে।

কিন্তু আজ কেন ওলামায়ে কেরামের সাথে আমাদের সাথীরা বিদ্বেষ পোষণ করে ৷ সকল বিদ্বেষ বাদ দিয়ে আলেম-উলামাদের কাছ থেকে দ্বীনের ইলম জেনে জেনে সহীহ দ্বীন মুতাবেক জীবন পরিচালনা করো ৷

ওলামায়ে কিরামের সম্মান আর তাদের সান্নিধ্য অর্জনের তাগীদ দিয়ে কাকরাঈলের বিশেষ জোড়ে ৩ চিল্লা ওয়ালা সাথীদের জোড়ার আহ্বান করে তার মুনাজাতের মাধ্যমে জোড় শেষ হয়৷

এতে উলাময়ে-কিরাম ও বিভিন্ন মাদরাসার তালিবে-ইলমসহ তাবলীগ জামাতের সাথী এবং আ'ম জনতা উপস্থিত ছিলেন ৷

আরও পড়ুন মাওলানা নজরুল ইসলাম কাসেমী’র বয়ান ‘দাওয়াতে-তাবলিগে ফাঁটল সৃষ্টির মৌলিক ৩ কারণ’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ