বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

মিয়ানমারে বন্যায় ডুবল ৮৫ গ্রাম; ঘরছাড়া ৬৩ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে একটি সেচ বাঁধ ভাঙার ফলে বন্যা দেখা দিয়েছে দেশটিতে।এতে প্রায় ৮৫টি গ্রাম ডুবে গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, হঠাত ধেয়ে আসা প্রবল পানিতে ৬৩ হাজারেরও বেশি লোক তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

বুধবার দেশটির মধ্যঞ্চলীয় সওয়ার খাঁড়ির নামের বাঁধটি ভেঙে যায়; এতে নিকটবর্তী সওয়ার ও ইয়েদাশি শহর ডুবে যায়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় মিয়ানমারের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মিয়ানমারের সেচ ও পানি সম্পদ ব্যবস্থাপনা বিভাগের উপমহাপরিচালক জাও লউয়িন তুন বলেন, বাঁধ ভেঙে ৮৫টি গ্রাম বন্যাকবলিত হয়েছে এবং এতে ৬৩ হাজারেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি মহাসড়কের একটি অংশও ডুবে গেছে।

বাঁধটির পানি ধারণ ক্ষমতা ২,১৬,৩৫০ একর-ফুট। বন্যার কারণে ইয়াঙ্গুন, মান্দালয় ও রাজধানী নেপিতোকে সংযোগকারী মহাসড়কের একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই পথে যান চলাচল বন্ধ আছে।

ব্যবসার হিসাব  হবে সফটওয়ারে- ক্লিক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ