বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

'মার্কিন চাপ সামাল দেয়াই ইমরানের জন্য বড় চ্যালেঞ্জ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানকে স্বাধীন নীতি অনুসরণ করা থেকে বিরত রাখার চেষ্টা করছে আমেরিকা তবে প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন সরকার মার্কিন আগ্রাসী নীতির বিরুদ্ধে জাতীয় স্বার্থের পক্ষে শক্তভাবে দাঁড়িয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের উর্দু দৈনিক উম্মাত।

পত্রিকাটি বলেছে, চীনের সঙ্গে পাকিস্তানের জোরদার সম্পর্ক প্রতিষ্ঠার বিরোধিতা করছে আমেরিকা; এজন্য ওয়াশিংটন চাপ সৃষ্টির নীতি গ্রহণ করেছে।

সম্প্রতি, টেলিফোনে ইমরান খান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করলেও দু দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন অব্যাহত রয়েছে।

ওই আলোচনার পর মার্কিন পররাষ্ট্র দফতর বিবৃতি দিয়ে বলেছিল যে, পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীরা তৎপর রয়েছে এবং তাদের বিরুদ্ধ ইসলামাবাদকে ব্যবস্থা নিতে হবে।

পাক পররাষ্ট্র দফতর ওই বিবৃতি নাকচ করে। দৈনিক উম্মাত বলছে, মার্কিন সরকারের বিবৃতি থেকে পরিষ্কার হয়- পাকিস্তানকে স্বাধীন নীতি অনুসরণ করা থেকে বিরত রাখতে ওয়াশিংটন ইচ্ছা করেই এমন বিবৃতি দিয়েছে।

এ পরিস্থিতিতে ইমরান খানের নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমেরিকাকে সামাল দেয়া। কীভাবে তিনি মার্কিন চাপ সামলান সেটাই হবে ইমরানের জন্য আসল পরীক্ষা।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ